নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- এসআইআর-এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে সোমবার সন্ধ্যায় প্রতিবাদে মশাল মিছিল করল বালুরঘাট ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। বালুরঘাট হিলি মোড় থেকে শুরু হওয়া এই মিছিল গোটা শহর প্রদক্ষিণ করে বালুরঘাট থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা, বালুরঘাট টাউন কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি, বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মন্ডল, সহ-সভাপতি অশোক কৃষ্ণ কুঁজুর, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার-সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল শেষে শাহেনশা মোল্লা বিজেপিকে কটাক্ষ করে বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর-এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদেই আজকের এই মশাল মিছিল। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং কোনও যোগ্য ব্যক্তির নাম তালিকা থেকে বাদ পড়তে দেওয়া হবে না।
‘যোগ্য কারও নাম বাদ পড়তে দেব না’—বালুরঘাটে মশাল মিছিল থেকে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।












Leave a Reply