২০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে ওয়াও মোমো আউটলেটের সামনে বাম ছাত্র-যুবদের বিক্ষোভ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ২৬ শে জানুয়ারি ভোররাতে কলকাতার আনন্দপুর এর নাজিরাবাদে শুকনো খাবারো পানি এর দুটি গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় কমপক্ষে 20 জন শ্রমিকের নিখোঁজ আরো প্রায় ১০ জনের অধিক। এই ঘটনায় অভিযোগ উঠছে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই চলছিল এই দুই গুদাম, আরো অভিযোগ রাতের বেলায় শ্রমিকদের তালা বন্ধ করে রাখা হতো গুদামের ভেতর যে কারণে এই ঘটনা আরও বেশি মর্মান্তিক রূপ নেয়। ঘটনায় নাম জড়িয়েছে ওয়াও মোমো নামক দেশের অন্যতম বৃহৎ এক খাদ্য সামগ্রী বিপণনী কোম্পানিরও।

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন বামপন্থী সংগঠন। বৃহস্পতিবার 29 শে জানুয়ারি হালিশহর বাগমোরের ওয়াও মোমো আউটলেটের সামনে প্রতিবাদ সভার ডাক দেয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের হালিশহর শাখা। এদিনের কর্মসূচিতে তারা বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তোলেন প্রশাসনের ভূমিকা নিয়ে, পাশাপাশি বিভিন্ন দাবি মানুষের কাছে তুলে ধরেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *