মালদা, নিজস্ব সংবাদদাতা:– SIR নিয়ে হয়রানি ছবি অব্যাহত মালদহে। এবারে একটি বুথেই ১ হাজার ২০০ জন ভোটারের মধ্যে একযোগে ডাক পড়ল ৬১৭ জন ভোটারের। শুনানির নোটিশ পেয়ে হাজির সাত দিনের প্রসূতি মাও। সকাল থেকে চরম হয়রানীর এই ছবি মালদা জেলা স্কুলের।
মালদহের ইংলিশ বাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথ। মোট ভোটার ১ হাজার ২০০ জন। তার মধ্যে আজ SIR শুনানিতে ডাক পরে ৬১৭ জন ভোটারের। কারো নামের অক্ষর ভুল তো কারো বাবার নামের সাথে গরমিল। আর এই কারণেই একযোগে ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের সারদা পল্লী, মিরচক, কারবালা সহ একাধিক এলাকার মানুষ এই নোটিশ পেয়ে সকাল সকাল হাজির হয়েছিলেন শুনানি কেন্দ্রে। ঠিক সেই রকমই মাত্র সাত দিন আগে সিজার করে কন্যা সন্তানের জন্ম দেওয়া এক মাও হাজির হয়েছিলেন আজ এই শুনানি কেন্দ্রে। অসুস্থ অবস্থায় স্বামী এবং মার কাঁধে ভর করে টোটোতে করে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। পরে স্থানীয় কাউন্সিলর গায়েত্রী ঘোষ আসলে সমস্যার সমাধান হয়।
আর এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ ভোটাররা এবং তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে দায়ী করে সোচ্চার হয়েছে। যদিও পাল্টা তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি এই নিয়ে বিজেপিও।












Leave a Reply