আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫৩ নম্বর পার্টের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। আর ওই কর্মসূচিতেই ৭টি পরিবার বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এদিন তৃণমূলে যোগদানকারী সদানন্দ সরকার জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার চলছে। সেই উন্নয়নের শরিক হতেই তৃণমূলে যোগদান করলাম।” এদিন ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সম্পাদক অনুপ দে, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সহ-সভাপতি প্রানেশ সরকার ছিলেন জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মানিক সেন, জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান প্রদীপ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা।
রাজনৈতিক ভাঙন ফালাকাটায়, বিরোধী শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল একাধিক পরিবার।।












Leave a Reply