উত্তরপ্রদেশের ঘটনার রেশ পশ্চিম মেদিনীপুরে, চন্দ্রকোনারোডে হিন্দু সমাজের জোরালো বিক্ষোভ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তরপ্রদেশে মাঘ মেলায় শংকর আচার্যকে আঘাত করার প্রতিবাদে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করলো হিন্দু সমাজ। এই দিন হিন্দু সমাজের পক্ষ থেকে শহরের অপর্ণা পল্লী এলাকা থেকে এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করার পর শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল হিন্দু সমাজের পক্ষ থেকে। প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। যার ফলে কার্যত যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে। পরে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *