‘এটা আমার মিশন ছিল’— মোথাবাড়িতে কংগ্রেস ভাঙন নিয়ে সাবিনা ইয়াসমিন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন। ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারে গ্রাম পঞ্চায়েতের চার কংগ্রেস সদস্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে যোগদান করল তৃণমূলে। জানা যায় শনিবার রাতে কালিয়াচক ২ ব্লক তৃণমূল কার্যালয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের ৪ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।
উল্লেখ্য, উত্তর পঞ্চানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৪। গত পঞ্চায়েত নির্বাচনে তার মধ্যে কংগ্রেস পেয়েছিল ১০ টি আসন এবং তৃণমূল পেয়েছিল ৪ টি । ফলে স্বাভাবিকভাবে ১০ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্টতায় বোর্ড গঠন করেছিল কংগ্রেস । তবে বোর্ড গঠনের আড়াই বছর পূর্ণের প্রাক্কালেই ৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে যোগদান করলো তৃণমূলে।
এদিন যোগদান করেন গ্রাম পঞ্চায়েত সদস্য- মইদা বিবি , তাসলিমা খাতুন, তাহেরা খাতুন ও সাহেব আলি ।
স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান , এটা আমার মিশন ছিল কারণ আমার বিধানসভা এলাকায় মোট ১১ টি অঞ্চলের মধ্যে ১০ টি তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলেও একটি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছিলো । আজ তা ভেঙ্গে গেল এবং ওই অঞ্চলে অনস্থা শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *