মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সোমবার ২৬ জানুয়ারি, বিকেল ৩টেয়, ডোমকলের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড নিয়ে এই বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সৌমিক হোসেন। পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন আলহাজ্ব কামরুজ্জামান মণ্ডল, আব্দুস সামাদ বিশ্বাস, শামীম শেখ, রুবাই, আইএনটিটিইউসি সভাপতি নুরাবুল হক, জেলা পরিষদের সদস্য হাজিকুল ইসলাম, ডোমকল ব্লক কোর কমিটির সদস্য ও উপাধ্যক্ষ তজি মুদ্দিন খান, পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকী, আলম খান, ডোমকল টাউন যুব সভাপতি মাজেদুল শেখ, প্রাক্তন কাউন্সিলর সামিউল আলম, মার্শাল, মেরাজুল শেখ, আসাদুল ইসলাম, আশরাফুল বিশ্বাস , সেলিম রেজা সাহ।
কাউন্সিলর প্রতিনিধি সালামত উল্লাহ শেখ, ইলিয়াস কাঞ্চন, ওমর আলী সহ টাউন ও ব্লকের সকল নেতৃত্বরা।
সংবর্ধনা সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির জনপ্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে রূপ নেয় অনুষ্ঠান প্রাঙ্গণ।
মঞ্চ থেকে বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তব্যে উঠে আসে—জনসাধারণের স্বার্থে নিরলসভাবে কাজ করা কর্মীদের সম্মান জানানোই এই সংবর্ধনা সভার মূল উদ্দেশ্য। সংবর্ধিত কর্মীদের হাতে স্মারক তুলে দিয়ে তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করা হয়।
এদিনের সভা থেকে বিধায়ক সৌমিক হোসেন সিপিএম, কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, উন্নয়নের পথে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা। তবে সমস্ত বাধা অতিক্রম করেই রাজ্য সরকার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এই সংবর্ধনা সভা থেকে উন্নয়নের অগ্রযাত্রাকে আরও জোরদার করার স্পষ্ট বার্তা পৌঁছে যায় ডোমকলবাসীর কাছে।












Leave a Reply