তমলুকে B.G ডিস্ট্রিবিউটার প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা ও সমাজসেবামূলক কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক সংস্থা B.G ডিস্ট্রিবিউটার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকগাছিয়াতে ক্রিকেট প্রতিযোগিতা এবং এলাকার প্রতিবন্ধী মানুষদের স্বার্থে ট্রাই সাইকেল বিতরণ করা হয়। জানা গিয়েছে এই বছর দশম তম বর্ষে পদার্পণ করল এই কর্মসূচি। এই দিন জেলার আটটি দলকে নিয়ে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি কুড়িজন প্রতিবন্ধীদের হাতে তুলে দেওয়া হয় ট্রাই সাইকেল। এই দিন উপস্থিত ছিলেন ভারতের ইস্টার্ন জনের রিজনাল ম্যানেজার কুশল দে, সংস্কার ডিরেক্টর বিবেক গোলচা, জেনারেল ম্যানেজার সতীশ কুমার সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *