মন্ত্রী প্রদীপ মজুমদারের সভায় জনসমাগম কমতেই সাংবাদিকদের ওপর ক্ষোভ তৃণমূল কর্মীদের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভাতে সাংবাদিকদের হেনস্থা! মারতে উদ্যত তৃণমূল কর্মীরা। SIR এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে পূর্বস্থলী স্টেশন সংলগ্ন মাঠে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এদিন শনিবার বিকালে। সভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বিকেলের দিকে মাঠ ভর্তি থাকলেও, প্রদীপ মজুমদারের বক্তব্যের সময় হঠাৎই আস্তে আস্তে মাঠ ফাঁকা হতে থাকে। একটা টাইমে কিছু মানুষকে নিয়ে তিনি বক্তব্য চালিয়ে যেতে থাকেন মন্ত্রী প্রদীপ মজুমদার। সংবাদ মাধ্যম সেই ছবি তুলতে গেলে আটকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা, পুছে দেওয়া হয় সেই ভিডিও। হেনস্থা করা হয় এক মহিলা সাংবাদিক সহ আরো সাংবাদিকদের। কেন ফাঁকা মাঠের ছবি তোলা হবে? এই প্রশ্ন করতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে হাজির হয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বিধায়কের সহযোগিতায় কোনক্রমে এলাকা ছাড়তে পারে সাংবাদিকরা। সত্য খবর পরিবেশনে কেন ভয়ে এত তৃণমূল কর্মীদের! প্রশ্ন তুলছে জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *