বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত কবি জগদ্রাম রায় গভ: জেনারেল ডিগ্রি কলেজের “প্রয়াস” প্রকল্পের উদ্যোগে আজ মেজিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে “উচ্চ শিক্ষার বহুমুখী দিক” বিষয়ক একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। যেখানে শতাধিক দ্বাদশ শ্রেণির ছাত্রী, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। কলেজের মূল্যমান নির্ধারক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. অরিজিৎ চ্যাটার্জি, দর্শন বিভাগের অধ্যাপক ঋত্বিক ভট্টাচার্য, “প্রয়াস” প্রকল্পের আহ্বায়ক অধ্যাপক শুভম চ্যাটার্জি, কলেজের শিক্ষাকর্মী বন্ধু তটিনী কুন্ডুর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাশ্বতী বন্দ্যোপাধ্যায় কলেজের প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন ও ভবিষ্যতে ছাত্রীদের অন্যতম শিক্ষার পীঠস্থান হিসেবে ছাত্রীদের কলেজটিকে বেছে নেওয়ার পরামর্শ দেন। তাছাড়া আজ কলেজে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। পুষ্পার্ঘ্য প্রদান ও দিনটির মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করা হয়।
মেজিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চশিক্ষা সচেতনতা শিবির, প্রশংসায় মুখর প্রধান শিক্ষিকা।












Leave a Reply