বসন্তের ডালে ডালে শিহরণ শুরু হয়নি,
কোকিলের কুহু কুহু রবও নেই কোথাও,
এক গোধূলি লগ্নে আচমকাই দেখা তার;
শিমুল পলাশের রক্তরাগে তার হৃদয় পূর্ণ।
মায়াবী চোখ ও সারল্যে ভরা মুখের মিষ্টি
হাসি শরীরে বিদ্যুৎ-এর চমক ছড়িয়ে দিল,
আহ্বান না থাকলেও আন্তরিকতার মুগ্ধতায়
হঠাৎ করেই একসাথে কিছুক্ষণের সওয়ারি।
শীতের বিদায়বেলা ও ঋতুরাজ আগমনের
সন্ধিক্ষণে অপাপবিদ্ধ শরীরে তখন অনুভূতির
বর্ণমালা,মায়াবী মুখের মোহময়ী বিদায়ের আগে
উপহার দিল মিশরীয় আতরের সুগন্ধি শিশি।
এগিয়ে চলেছে গাড়ি,মৌতাত বসন্ত তখনও
অনুপ্রবেশ করেনি সমূহ সমাজে,চলার তরঙ্গে
তার আহ্বানে সাড়া দিতে হলো, ড্রাইভার নিয়ে
এলো হট কফি,কফিতে চুমুক,মননে উষ্ণতা।
অগত্যা যে যার আস্তানার তাগিদে বিদায় নিতেই
হলো,তখন সাঁঝ গড়িয়ে রাত্রি গাড় হয়,আকাশে
চাঁদ উঁকি মারে আর মুখ টিপে টিপে হাসে,অজানা অস্থিরতা আর গভীর প্রশান্তি শিরায় শিরায়।
জানি না একে ভালোবাসা বলে,নাকি ভালোলাগা
নাকি অন্য কিছু? হঠাৎ প্রেমমেদুর বাতাস এসে
চোখে মুখে চুমু দিয়ে চলে গেল,হট কফির উষ্ণতা আর মিশরীয় আতরের গন্ধ ছড়িয়ে যায় চরাচরে।
——-












Leave a Reply