মালদা, নিজস্ব সংবাদদাতা :- গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন। এদিন সোমবার ছিলো মাধ্যমিকের প্রথম দিনের প্রথম পরীক্ষা শুরুর প্রাক্কালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে এলো মালদা জেলার গাজোল ব্লকের গাজোল হাজী নাকু মোঃ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে। পরীক্ষার্থীদের মিষ্টি মুখ এবং হাতে কলম ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজিৎ সাহা । তিনি এর পাশাপাশি আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন ও ভালো পরীক্ষা দেবার শুভকামনা জানান তিনি । উপস্থিত ছিলেন গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা ছাড়াও গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি মিনু সাহা , গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণ সিংহ , তৃণমূল নেতা গৌড় চক্রবর্তী সহ অন্যান্যরা।
মিষ্টিমুখে মাধ্যমিকের শুরু, গাজোলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাল যুব তৃণমূল কংগ্রেস।












Leave a Reply