পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক হিংসা, বিজেপি কর্মী গুরুতর আহত, ঘন্টাখানেক অবরোধ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় বেনিমাধব মন্ডল নামে এক বিজেপির কার্যকর্তার ওপর অতর্কিতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী।
ব্যাপক ভাবে মারধর করা হয় তাঁকে একপ্রকার প্রানে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ, গুরুতর অবস্থায় গতকাল রাতে তাঁকে স্থানীয় চিকিৎসকা কেন্দ্রে ভর্তি করা হয়,। তাঁরই প্রতিবাদে বুধবার নন্দীগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই অবরোধ, অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *