পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলা রায়না বিধানসভা গোতান অঞ্চলে কামারহাটি দমদমে
মিনি সেবা আশ্রয়
অনুষ্ঠিত হল। পাঁচ দিনের সেবাশ্রয় সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে।
এই সেবাশ্রয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা ছিল—সাধারণ পরামর্শ থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসা, ওষুধ বিতরণ এবং ফ্রি হেলথ চেকআপ, কিরে চশমা বিতরণ পর্যন্ত। পাঁচ হাজারো বেশি মানুষ এর সুবিধা পেয়েছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সমাদর লাভ করেছে।
এই উদ্যোগের পিছনে ছিল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দায়িত্বশীল নেতা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা ও নির্দেশনা। তাঁদের নেতৃত্বে দলের সক্রিয় সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করেছে।
এটি প্রমাণ করে যে, তৃণমূলের সরকারি সেবা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নও।বিধায়িকা শম্পা ধাড়া বলেছেন, “এটি আমাদের দায়িত্ব—মা মমতার নির্দেশে গ্রামের প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।” এই সেবাশ্রয় স্থানীয়দের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়েছে।
মা-মাটির সরকারের উদ্যোগে রায়নায় স্বাস্থ্যসেবার নতুন দিশা, বললেন বিধায়িকা শম্পা ধাড়া।












Leave a Reply