বালুরঘাটে বিজেপির পথ অবরোধ, বিধায়ক অশোক লাহিড়ীকে অপমানের প্রতিবাদ।

বালুরঘাট–দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে অপমান করার অভিযোগে পথ অবরোধে নামল বিজেপি। বুধবার সন্ধ্যায় বালুরঘাট থানার কামারপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা।
অবরোধকারীদের অভিযোগ, রাজ্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট নিয়ে তথ্যভিত্তিক ও যুক্তিনিষ্ঠ বক্তব্য রাখার কারণে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কদর্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছেন। এই ঘটনাকে বিধায়কের পাশাপাশি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব।
এই ঘটনার প্রতিবাদেই এদিন কামারপাড়ায় বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধের জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *