দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জনগণের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একটি শক্তিশালী ও জনমুখী বিজেপি সরকার গঠনের লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে এক গুরুত্বপূর্ণ জনসংযোগ কর্মসূচির আয়োজন করল বিজেপি। বুধবার শহরের বিভিন্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিজেপি নেতৃত্ব।
এই জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সামগ্রিক প্রশাসনিক বিষয় নিয়ে তাঁদের মতামত মনোযোগ সহকারে শোনেন বিজেপি নেতৃত্ব। মানুষের অভিজ্ঞতা ও প্রত্যাশাকেই ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হবে বলে জানান তাঁরা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় শ্রী স্বরূপ চৌধুরী। তাঁর সঙ্গে জেলা ও মণ্ডল স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মীরাও অংশ নেন। সকলেই সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আলোচনায় অংশগ্রহণ করেন এবং আগামী দিনে জনগণের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, মানুষের কথা সরাসরি শোনা এবং সেই মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রাজনৈতিক মহলের মতে, এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিজেপি যে জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে চাইছে, তারই স্পষ্ট প্রতিফলন দেখা গেল গঙ্গারামপুরে।
২০২৬-এর লক্ষ্যে জনসংযোগে বিজেপি, গঙ্গারামপুরে মানুষের মতামত শুনল নেতৃত্ব।












Leave a Reply