দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার তাঁতিদের নিয়ে এক দিনের সেমিনারের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা হস্তচালিত তাঁত দপ্তর। বুধবার বেলা দু’টো নাগাদ গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙাপাড়ায় অবস্থিত জেলা হস্তচালিত তাঁত দপ্তরের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু তাঁতি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সিইউ-এর অধ্যাপক দেবাশিস দাস, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশিস নারায়ণ ব্যানার্জি, টেক্সটাইল অধিদপ্তরের জেডিটি ফাল্গুনী রায়, পশ্চিমবঙ্গ সরকারের এনফোর্সমেন্ট শাখার ডেপুটি ডিরেক্টর লক্ষ্মণ বসাক, সহকারী পরিচালক দেবাসিস হালদার সহ অন্যান্য আধিকারিকরা।
সেমিনারে তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি, বাজার সম্প্রসারণ, নকশার আধুনিকীকরণ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাঁতিরা কীভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সহায়ক প্রকল্পের আওতায় এসে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও বিপণনের সুযোগ পাবেন—তা নিয়েও তথ্য তুলে ধরা হয়।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের উদ্যোগ তাঁত শিল্পকে আরও সংগঠিত, আধুনিক ও গতিশীল করতে সহায়ক হবে। উপস্থিত তাঁতিরাও এই সেমিনারকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মত প্রকাশ করেন।
বাজার সম্প্রসারণ থেকে আধুনিক নকশা—তাঁত শিল্পে নতুন দিশা দেখাতে জেলা দপ্তরের উদ্যোগ।












Leave a Reply