বিভিন্ন দাবিকে সামনে রেখে শহর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচি।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- কর্মনাশা–সর্বনাশা বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে পিকেটিং কর্মসূচি পালন করল শহর তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন দাবিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনের পিকেটিং কর্মসূচিতে নেতৃত্ব দেন শহর তৃণমূল ছাত্র পরিষদের দুই জয়েন্ট কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকার। তাঁদের নেতৃত্বে সংগঠনের কর্মী-সমর্থকেরা বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
তবে পিকেটিংয়ের কোনও প্রভাব পড়েনি শহরের স্বাভাবিক জনজীবনে। বালুরঘাট বাসস্ট্যান্ডে এদিন যান চলাচল ছিল স্বাভাবিক। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবাও নিয়মমাফিক চলেছে। সামগ্রিকভাবে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং যাত্রীদের ভোগান্তির কোনও খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *