বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট বিমানবন্দর পুনরায় চালু করার ব্যাপারে উদ্যোগ নিল বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার।পরিকাঠামো থাকলেও এখনও চালু হয়নি বালুরঘাট বিমানবন্দর ৷ দীর্ঘদিন আগে বিমানবন্দরটি তৈরি হলেও বিমান ওঠানামা শুরু না হওয়ায় রানওয়ে জঙ্গলে ভরে গিয়েছে। এমনকি গোটা বিমানবন্দর জঙ্গলে ছেয়ে গিয়েছে। পরিকাঠামোগত কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে অবহেলায় রয়েছে বিমানবন্দরটি। এবার সেই বিমানবন্দর চালুর জন্য কেন্দ্রীয় সিভিল অ্যাভিয়েশন দপ্তরের মন্ত্রীর কাছে দরবার করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন দিল্লিতে অসামরিক বিমান ও পরিবহন দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করে তার হাতে পুনরায় বালুরঘাট বিমানবন্দর চালু করার জন্য তার হাতে দাবি সনদের চিঠি তুলে দেন সুকান্ত মজুমদার।
বালুরঘাট এয়ারপোর্ট দীর্ঘদিন আগেই তৈরি হলেও সেখানে বিমান নামে না। যা নিয়ে লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের দাবি জোরালো ছিল। এনিয়ে রাজনৈতিক তরজাও কম ছিল না। এবার ফের একবার বিমানবন্দর ইস্যুতে সুকান্ত মজুমদার ফের সচেষ্ট হওয়ায় খুশি জেলাবাসি।












Leave a Reply