বোর্ড বৈঠকে একাধিক উন্নয়ন পরিকল্পনা, সাংবাদিক সম্মেলনে ঘোষণা চেয়ারম্যানের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট পৌরসভা গোটা শহরকে সিসিটিভির আওতায় আনতে চলেছে। গতকাল বালুরঘাট পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর এর মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার দুপুরে একটি সাংবাদিক সম্মেলনে এমনই তথ্য জানালেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ। গতকাল বালুরঘাট পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর এর মিটিং ছিল। সেখানেই বালুরঘাট পুরো এলাকায় উন্নয়নের কর্মসূচি চালাতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এই টেকনোলজিকে ব্যবহার করে নাগরিকদের অভাব অভিযোগ গ্রহণ করা হবে। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে একটি এ আই টেকনোলজি যুক্ত বোর্ড বসানো হবে বালুরঘাট পৌর এলাকায়। যেই বোর্ডের সামনে দাঁড়িয়ে বালুরঘাট পূর্ব এলাকার মানুষজন তাদের অভাব অভিযোগ জানানো মাত্রই তা সরাসরি বালুরঘাট পৌরসভার কম্পিউটারে লিপিবদ্ধ হয়ে যাবে। পরবর্তীকালে বালুরঘাট পৌরসভা সেই অভাব অভিযোগ উন্নয়নের কাজ চালাতে পারবে। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করার ক্ষেত্রেও নতুন এলার্ম সিস্টেম আনতে চলেছে বালুরঘাট পৌরসভা। এছাড়াও বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে হরি মাধব মুখোপাধ্যায় নামাঙ্কিত মুক্ত মঞ্চের পাশে নাট্য প্রেমীদের জন্য একটি কক্ষ বানাতে চলেছে বালুরঘাট পৌরসভা যেখানে বালুরঘাট পৌর এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন নাটকের ব্যানার পোস্টার লাগাতে পারবেন নাট্য দলগুলি। প্রথমে এই নাট্য কক্ষটি বালুরঘাট পৌরসভার উদ্যোগে তৈরি হতে চলা ফুড জোনের পাশে হওয়ার কথা থাকলেও বালুরঘাট পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে ওই কক্ষটি ফুড জোনের পাশে না করে হরি মাধব মুখোপাধ্যায় নামাঙ্কিত মুক্ত মঞ্চের পাশে তৈরি করবে। যাতে এই উদ্যোগের মধ্যে দিয়ে বালুরঘাটে নাট্য প্রেমীদের সম্মান জানানো যায় সেই লক্ষ্যেই বালুরঘাট পৌরসভার এই উদ্যোগ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *