গড়বেতা শহরে পথসভা, উত্তরা সিংহ হাজরার নেতৃত্বে প্রতিবাদ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি শাসিত মহারাষ্ট্রে এই রাজ্যের পুরুলিয়া জেলার খগেন মাহাতো নামে এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে ধিক্কার মিছিল ও পথসভা করল তৃণমূল নেতাকর্মীরা। এই দিন এই ধিক্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,জেলা পরিষদের সদস্য শান্তনু দে,ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বাগ,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সাবিনা মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এই দিন এইদিক কার মিছিল ও পথসভায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *