করদহঘাট থেকে শিবডাঙ্গিঘাট সড়কের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী। ভোটের আগে রাস্তা পাকা না দেওয়া হল ভোট বয়কটের হুঁশিয়ারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে।
জানা গিয়েছে তপন ব্লকের করদহঘাট থেকে শিবডাঙ্গিঘাট পর্যন্ত রাস্তাটির দুরত্ব প্রায় ৭ কিলোমিটার। গত কয়েক বছর আগে অধিকাংশ রাস্তা পাকা হয়েছো। কিন্তু এর মাঝে প্রায় নওগাঁ ও লক্ষ্মীপুরে সংসদের প্রায় ৪০০ মিটার রাস্তা পাকা হয়নি।ফলে মাটির রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে হাঁটু সমান কাদায় পরিনত হয়। বর্ষার সময় গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না।গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে ত্র্যাম্বুলেন্স ঢুকতে পারে না। তখন রোগীকে খাঁটিয়া করে পাকা সড়ক পর্যন্ত নিয়ে আসার পর ত্র্যাম্বুলেন্সে তুলতে হয়। গ্রামবাসীদের অভিযোগ প্রায় ৪০০ মিটার রাস্তা পাকা করার দাবিতে প্রশাসনকে বার বার জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।
শনিবার বেলা ১২টা বাজতে গ্রামবাসীরা একত্রিত হয় লক্ষ্মীপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।ভোটের আগে রাস্তাটি পাকা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারী দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনা স্থলে ছুঁটে আসেন। ছুঁটে আসেন তপন ব্লক প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান আনসার আলি। তাদের আশ্বাসে প্রায় বেলা আড়াইটা নাগাদ অবরোধ ওঠে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যে ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *