মালদা-ফারাক্কা মালগাড়ির ধাক্কায় প্রাণহানি, পরিচয় অজ্ঞাত।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আবারো সাবওয়ের দাবি এলাকাবাসীর। ঘটনা মালদার ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত বড়সাঁকো এলাকায়। জানা যায় সাবওয়ে না থাকার কারণে বাধ্য হয়েই রেল লাইন পারাপার করতে হয় এলাকাবাসীকে, মাঝেমধ্যেই ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবারো লাইন পারাপারের সময় সকাল ন’টা নাগাদ মালদা থেকে ফারাক্কা গামী মাল ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘটে, এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। আর এই ঘটনা নিয়ে সাবওয়ের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রশাসন সহ স্থানীয় বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, সাংসদ, স্থানীয় কাউন্সিলর সহ বিভিন্ন প্রতিনিধিদেরকে দীর্ঘদিন ধরে এলাকার সমস্যার কথা তুলে ধরা হয়েছে, তারা ভোটের সময় এসে শুধু আশ্বাস দিয়ে যায় আর ভোট পেরিয়ে গেলে তাদের আর কোন পাত্তা পাওয়া যায় না। ট্রেন লাইন পারাপার হওয়ার সময় মাঝেমধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটে আজও একই ঘটনা ঘটেছে, তাই এই এলাকায় যাতে দ্রুত সাবওয়ে তৈরি করা হয় সেই দাবি এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *