মালদা, নিজস্ব সংবাদদাতা :—- সামনে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ পুরাতন মালদা পৌরসভা এলাকায় গৃহসংযোগ অভিযান শুরু করল বিজেপি।এই কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তাঁর সঙ্গে ছিলেন নগর মণ্ডলের সভাপতি বাসন্তী রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন পুরাতন মালদা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি নেতৃত্ব।বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই এই গৃহসংযোগ অভিযান। বিধায়ক গোপাল চন্দ্র সাহা এলাকাবাসীর কাছে ভোটের আবেদন জানান এবং দাবি করেন, আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী ফল করবে ও তৃণমূল কংগ্রেস বিসর্জন নিশ্চিত হবে।অন্যদিকে, বিজেপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা বৈশিষ্ট্য ত্রিবেদী বলেন ভোট এলেই বিজেপি নেতাদের দেখা যায় ভোট মিটে গেলে আর এলাকায় তাদের দেখা যায় না।
৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে বিধায়ক গোপাল চন্দ্র সাহা।।












Leave a Reply