মালদা, নিজস্ব সংবাদদাতা :- গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াই কাল হল! মালদার চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য।
অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বনদপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাঁচল বনদপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে ফেটে যায় তাঁর মাথা।
রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।
পিডব্লিউডির গাছ চুরি ঘিরে ক্ষোভ, মিল মালিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ।।












Leave a Reply