দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সীমান্তবর্তী এলাকার পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা ও শারীরিক বিকাশে এগিয়ে এলো বিএসএফ। এলাকার স্কুল গুলির পড়ুয়ারাদের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। বিএসএফ’এর ১২৩ নং ব্যাটেলীয়নের প্রচেষ্টায় ভারত বাংলাদেশ সীমান্তের সোনাপাড়া বিওপিতে বৃহস্পতিবার এমনই এক কেন্দ্রের উদ্বোধন করলেন বিএসএফ’এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি দীনেশ কুমার। উপস্থিত ছিলেন ব্যাটেলীয়নের কমান্ডিং অফিসার গুরমিত সিং ও স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ সাধারণ মানুষও। সোনাপাড়া বিওপির এই কম্পিউটার সেন্টারে পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া ও প্রশিক্ষণ শেষে সংশাপত্রও দেওয়া হবে। শুধু কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধনই নয়। এলাকার ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে পড়াশুনার পাশাপাশি ফুটবল ক্রিকেট ভলি এবং খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়েছে।
১২৩ নম্বর ব্যাটেলিয়নের প্রচেষ্টায় সীমান্ত এলাকায় ডিজিটাল শিক্ষা প্রসার।।












Leave a Reply