ক্ষুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণে মাতৃভাষা দিবসের বিশেষ উদ্যোগ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া এলাকায় ক্ষুদে পড়ুয়ারাদের শিক্ষা সামগ্রিক প্রদান করা হয় অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।জানা গিয়েছে এইদিন ৫০ জন ক্ষুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী। এই দিন উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পাশাপাশি ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদ ও মেদিনীপুর সমন্বয়ে সংস্থার চন্দ্রকোনারোড আঞ্চলিক ইউনিটের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পর্পনের পাশাপাশি সংগীত চর্চা ও মাতৃভাষা সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। অন্যদিকে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই দিন সকালে BDO অফিস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করার পর BDO অফিস সংলগ্ন আগমনী হলে বিভিন্ন কবিতা,সংগীত পরিবেশ ও মাতৃভাষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়। এই দিন উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর,পদ্মশ্রী ডঃ রতন চন্দ্র কর, বিমল চন্দ্র রায়, রুমা রায়, বিপ্লবী পান্ডে, ডঃ S K মহান্তি, হিমাংশু ব্যানার্জি সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দ। পাশাপাশি এই দিন সন্ধ্যায় মোমবাতি মিছিলের মধ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল ব্লক তৃণমূল। যেখানে উপস্থিত ছিলেন একাধিক ব্লক ও জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *