মালদা, নিজস্ব সংবাদদাতা:— বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত। জানাজায় মৃত ব্যক্তির নাম রবি টুডু বয়স ৪০,তার বাড়ি গাজোলে সোজনাতলা এলাকায়। তার এক আত্মীয় জানান রবি টুডু রাজমিস্ত্রির কাজ করতেন তিনি বাড়িতে প্লাস্টার করার জন্য পুকুর থেকে মটর দিয়ে জল তোলার জন্য মোটর সেট করেছিলেন। সে সময় মোটরে জল উঠছে না তাই তিনি ইলেকট্রিকের মোটর চেক করছিলেন সেই সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়, জ্ঞান হারিয়ে ফেলেন। লোকজন দেখতে পেয়ে তাকে তরিঘড়ি উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে আসেন। গাজোল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গাজোল থানার পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। তিনি পেশার রাজমিস্ত্রি ছিলেন। রাজমিস্ত্রির কাজ করে তিনি সংসার চালাতেন সংসারে তিনি ছিলেন একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে এখন গোটা পরিবার চিন্তায় পরেছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, পরিবারে নেমে এল অন্ধকার।












Leave a Reply