রাইস হাট থেকে ব্লক অফিস পর্যন্ত মিছিল, কুশপুতুল দাহ করে প্রতিবাদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা আদিবাসী মানুষদের আদিবাসী রক্ষা কমিটির পক্ষ থেকে হবিবপুর ব্লকের রাইস হাট থেকে হবিবপুর ব্লক গেট পর্যন্ত sir বিভিন্ন হবে আদিবাসী মানুষদের হয়রানি করা হচ্ছে, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সম্প্রদায় মানুষরা।ফাইনাল ভোটার তালিকা থেকে আদিবাসীদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এবার মালদার হবিবপুর ব্লকে জোরদার আন্দোলন করলেন আদিবাসীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শনিবার। তারা ভারতের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কুশ পুতুল দাহ করে তুমুল বিক্ষোভ দেখালেন হবিবপুরের রাজপথে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন হবিবপুর ব্লকের আদিবাসীরা আদিবাসী অধিকার রক্ষা কমিটির ব্যানার নিয়ে আন্দোলনে নামেন। তারা হবিবপুর রাইস মিল মাঠ থেকে মিছিল বের করেন। যা হবিবপুর ব্লক অফিসের সামনে গিয়ে ‘শেষ হয়। সেখানে কয়েকশো আদিবাসী মিলে ধামসা-মাদল বাজিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। ভারতের নির্বাচন কমিশন সহ প্রধানমন্ত্রীর কুশ পুতুল দাহ করে সোচ্চার হন। এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন আদিবাসী অধিকার রক্ষা কমিটির নেতা কিস্টু মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এসআইআর-এর নামে আদিবাসী মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে। তাই এই চক্রান্তের প্রতিবাদে তারা আন্দোলন করছেন। এই আন্দোলনের পরেও আদিবাসীদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে তারা আগামী দিনে নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করে গোটা দিল্লি অচল করে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *