পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে নাদনঘাট থানার সহযোগিতায় চাঁপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনে দিন সোমবার। স্কুলের সামনে থেকে নিমতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটারে করেন একটি রালি করেন তারা। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন ডিএসপি ট্রাফিক সুমন দাস, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। এ প্রসঙ্গে সুমনবাবু তিনি বলেন, এরকম প্রোগ্রাম আমরা প্রায়সই করে থাকি। বাচ্চাদের মধ্যে এইরকম ছোট থেকেই সেভ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা পৌঁছানো গেলে তারা যদি সতর্ক হয় তাদের গার্জিয়ানের মধ্যেও এটি ছড়িয়ে যাবে।
ছোটদের মাধ্যমে অভিভাবকদের মধ্যেও পৌঁছবে সড়ক নিরাপত্তার বার্তা: ডিএসপি ট্রাফিক।












Leave a Reply