তালদহ-মাজদিয়া রোডে মুখোমুখি সংঘর্ষ, এক মৃত, এক আশঙ্কাজনক।

নিজস্ব সংবাদদাতা , নদীয়া ।মেয়ের ডাকে সাড়া দিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধ বাবার । ঘটনা, নদীয়ার কৃষ্ণগঞ্জের তালদহ মাজদিয়া এলাকায় । পরিবার সূত্রে জানা গেছে নদীয়ার কৃষ্ণগঞ্জের বিজয়পুরে মেয়ের বাড়ি । মেয়ের বাপের বাড়ি রানাঘাট থানার জিরাটে । মেয়ে বাবাকে বলেছিল আজ দুপুরে, শিবচতুর্দশীর ব্রত পালন করেছি তুমি আসবে দুপুরে আহার করবে। মেয়ের ডাকে সাড়া দিয়ে নিত্যানন্দ বিশ্বাস (৭৪) মেয়েও জামাই বাড়িতে আসছিলেন । নিত্য বাবু মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এই সময় সামনের দিক থেকে চাপরা তিলকপুরের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে ধাক্কা মারে নিত্যানন্দ বাবুকে । ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় সংগ্রাহীন হয়ে পড়েন নৃত্য বাবু । সঞ্জয় বিশ্বাসের অবস্থাও আশঙ্কাজনক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । পুলিশ দুইজনকেই কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত চিকিৎসক নিত্য বাবুকে মৃত ঘোষণা করেন । সঞ্জয় বিশ্বাস এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় । মৃত নিত্যানন্দ বিশ্বাস (৭৪) বাড়ি রানাঘাট থানার জিরাট এলাকায় । আশঙ্কাজনক অবস্থা সঞ্জয় বিশ্বাসের , চাপড়া থানার তিলকপুরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *