ব্যস্ত সড়কে পড়ে ছিলেন অসুস্থ ব্যক্তি, হাসপাতালে পাঠাল পুলিশ।

বেহালা, নিজস্ব সংবাদদাতা:- বেহালার ব্যস্ত রাস্তায় শুক্রবার সকালে এক ভবঘুরে ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। সকাল থেকেই ওই ব্যক্তিকে রাস্তার উপর শুয়ে ও কখনও বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। প্রথমে অনেকে ভেবেছিলেন তিনি হয়তো বিশ্রাম নিচ্ছেন, কিন্তু দীর্ঘ সময় একইভাবে পড়ে থাকতে দেখে সন্দেহ জাগে সবার মনে।
এরপর আশেপাশের বাসিন্দা এবং ফুটপাতের দোকানদাররা মানবিক উদ্যোগ নিয়ে বিষয়টি জানিয়ে দেন বেহালা থানাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে সঙ্গে সঙ্গে একটি পুলিশ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।
পুলিশ ও চিকিৎসাকর্মীদের সহায়তায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের মতে, সময়মতো পুলিশি তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
এদিনের ঘটনায় মানবিকতার এক উজ্জ্বল নজির গড়ে তুললেন এলাকার সাধারণ মানুষ এবং তৎপরতার পরিচয় দিল বেহালা থানা-র পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *