মথুরাপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও গাঁজা পাচারে উঠে এল ওড়িশা যোগের তথ্য। এই রাজ্যে গাঁজা পাচারে পড়শি রাজ্য ওড়িশার নাম বারবার উঠে আসে। এবার মথুরাপুর স্টেশন চত্বরে রাজাপুর এলাকা থেকে এই চক্রের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে হানা দেয় মথুরাপুর থানার পুলিশ। আর সেখান থেকে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ২ জনের বাড়ি ওড়িশাতে, ২ জনের মন্দিরবাজারে। ধৃতদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা উদ্ধার হয়েছে।
ধৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আ্যকটে মামলা রুজু আদালতে পাঠিয়েছে পুলিশ।
ধৃতদের কাছ থেকে একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেই সঙ্গে প্রায় ২৪ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। এই চক্র কিভাবে কাজ করে তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য মন্দিরবাজার এলাকায় গাঁজা পাচার চক্র থাকার কথা আগেই জানতে পেরেছিল পুলিশ।
তারা কোন রুট ব্যবহার করে সেই সূত্র ধরে মথুরাপুর থানার পুলিশ সাফল্য পেয়েছে। সেই সঙ্গে আন্ত-রাজ্য গাঁজা পাচার চক্রের সন্ধান পাওয়া গিয়েছে। ওড়িশা থেকে এই রাজ্যে গাঁজা কিভাবে পাচার হয় সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
গাঁজা পাচার চক্র রুখতে এই অভিযান জারি থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গোটা ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।












Leave a Reply