মালদা, নিজস্ব সংবাদদাতা :- জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অশিন টোলা গ্রামের বাসিন্দা উমর ফারুক। সপ্তম শ্রেণী পাস এই যুবক। দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতে বলে পরিবারের দাবি।
ঈদ বাড়ি আসার কথা ছিল। গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। উমর ফারুকের বাবা আক্তার হোসেনও একসময় ভিন রাজ্যে কাজ করত। উমর ফারুক বড় ছেলে। তার ভাই হাসান আলী টোটো চালক। দুই মাস আগেই বাড়ি এসেছিল উমর।
পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। মাসে পরিবারের খরচ হিসাবে কখনো পাঁচ হাজার কখনো ১০ হাজার পাঠাতো উমর। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে। এই খবর জানতে পারার পরই আজ সকাল থেকে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। এদিকে জঙ্গি সন্দেহে উমর ফারুক গ্রেফতার হওয়ায় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
কলকাতা থেকে গ্রেপ্তার শ্রমিক, পরিবারের দাবি ‘ফাঁসানো হয়েছে’।












Leave a Reply