পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের একটি বেসরকারি আবাসনে চন্দ্রকোনারোড ডাবচা ব্যবসায়ী সমিতির ৪১ তম সম্মেলন এর আয়োজন করা হয় সোমবার। দিন সকালে ব্যবসায়ী সমিতির অফিস কক্ষের সামনে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা করা হয় এই সম্মেলনের। এই দিন বিকেলে চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি আবাসনে ব্যবসায়ী সমিতির সম্মেলন উপস্থিত ছিলেন গরবেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিংহ, চন্দ্রকোনারোড বিট হাউসের IC অরুণ গোপ,ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ,বিশ্বজিৎ সরকার, জ্ঞানাঞ্জন মন্ডল,রামচন্দ্র পাল এছাড়াও ছিলেন গড়বেতা ,পশ্চিম মেদিনীপুর জেলা ব্যবসায়ী সমিতির সদস্যরা, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন ব্যবসায় সমিতির সভাপতি সঞ্জীব চৌধুরী ও সম্পাদক দেবাশীষ মূলা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
চন্দ্রকোনারোড-এ ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলনে বিশিষ্টজনদের উপস্থিতি।।












Leave a Reply