মালদা, নিজস্ব সংবাদদাতা:–গ্যাস ডেলিভারি ম্যানদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখালেন গ্যাস ডেলিভারি ম্যানরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হল মালদার গাজোলের বিদ্রোহী মোড় এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্যাস ডেলিভারি ম্যানদের অভিযোগ মনোজ কুমার ঝা নামে এক পুলিশের এক ডিইবি অফিসার গাজোলে পরীক্ষার ডিউটি পেয়েছেন। কিন্তু তিনি ডিউটিতে এসে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গ্যাস ডেলিভারি ম্যানদের নানাকরম ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছেন। কারও কাছে ৩০০০, কারও কাছে ১৫০০ টাকা নিচ্ছেন। নগদে টাকা না পেলে অনলাইনেও টাকা আদায় করছেন। এর প্রতিবাদেই আজ তারা ওই অফিসার সমেত তার গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ অফিসার মনোজ কুমার ঝা। এদিকে এই বিক্ষোভের খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে বলে জানা গেছে।
ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়? অভিযোগ ঘিরে চাঞ্চল্য মালদা-র বিদ্রোহী মোড়ে।












Leave a Reply