দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ ইন্সপেক্টর। জানা গেছে ওই বিএসএফ ইন্সপেক্টর এর নাম রাকেশ শর্মা। পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তি নিজেই নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার জলঘর গ্রাম পঞ্চায়েতের গোপিনগর বিওপিতে। ২৯ নম্বর ব্যাটেলিয়ান ঠিক কি কারনে ওই বিএসএফ আধিকারিক আত্মঘাতী হলেন সে নিয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষের কাছ থেকে কোনরকম বক্তব্য পাওয়া যায়নি। ওই বিএসএফ আধিকারিক বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিন জলঘর বিওপি থেকে ওই বিএসএফ আধিকারিক এর দেহ বালুরঘাটে জেলা হাসপাতালে পোস্টমর্টেম করার জন্য আনা হয়। ইতিমধ্যে মৃত ওই বিএসএফ আধিকারিক এর বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে।
নিজের অস্ত্রেই চরম সিদ্ধান্ত, ২৯ নম্বর ব্যাটালিয়নের ইন্সপেক্টরের মৃত্যু।












Leave a Reply