দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক-যুবতীদের কিছু সহায়তার লক্ষ্যে যুব সাথী নামে একটি প্রকল্প চালু করেছেন। আগামী এপ্রিল মাস থেকে সেই প্রকল্পে যুবক-যুবতীদের টাকা করে পাবার কথা। সেই ফরম ফিলাপ চলছে রাজ্যজুড়ে। প্রতিদিনই রাজ্যজুড়ে প্রতিটি ক্যাম্পে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। বালুরঘাট ব্লকের বালুরঘাট পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে চলা ক্যাম্পেও প্রচুর মানুষ ফরম ফিলাপ করতে আসছেন। সেখানেই সাধারণ মানুষের সাহায্য করতে তৃণমূল নেতাকর্মীদের পুরো পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে সাহায্য করতে নিয়ে পড়তে দেখা যাচ্ছে। সোমবার দুপুরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে গিয়ে দেখা গেল পঞ্চাশ সমিতির সভাপতি অরূপ সরকার খোদ নিজেই ফরম ফিলাপ করতে আসা মানুষজনের সহায়তায় ফরম ফিলাপ করে দিচ্ছেন। শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি নয় পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষরাও একইভাবে সহায়তায় নেমে পড়েছেন। সেদিন দুপুরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে গিয়ে দেখা গেল ৫০ সমিতির সভাপতি সকলের সাথে একসঙ্গে মাটিতে বসেই সাধারণ মানুষের জন্য করে দিচ্ছেন। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন আপনারা জানেন গত ১৫/২/২০২৬ তারিখ থেকে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বনির্ভর বাংলা পুরনের লক্ষ্যে বিধানসভাওয়ারী যে যুব সাথীর ক্যাম্প আয়োজন করেছেন সেই ক্যাম্প আমাদের পঞ্চায়েত সমিতিতেও হচ্ছে। এখানে লক্ষ্মীর ভান্ডার ফরম ফিলাপ হচ্ছে, ভূমিহীন কৃষকদের জন্য ভাতা দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই ফরম ফিলাপ হচ্ছে পাশাপাশি যুব সাথী প্রকল্পের ফরম ফিলাপ হচ্ছে। এখানে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরাই আসছেন এবং ফরম ফিলাপ করছেন। প্রচুর মানুষ এখানে ফরম ফিলাপ করছেন তাই আমরা প্রচুর হেল্প ডেক্স করেছি আমি নিজেও একটি হেল্প ডেক্স এ বসে মানুষের সহায়তা করছি। এই প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান কর্মাধ্যক্ষ কল্পনা কিস্কু বলেন আজ যুব সাক্ষী প্রকল্পে যারা ফরম ফিলাপ করছে তাদের সহায়তা করার জন্য এসেছিলাম সঙ্গে সঙ্গে ভূমিহীন কৃষকদের যে ফরম ফিলাপ চলছে তাদের ও সহায়তার জন্য এসেছিলাম। এরপরেই তিনি যুব সাথী সহ বিভিন্ন ভাতা নিয়ে বিরোধীর রাজ্যে কটাক্ষ করছেন সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে বলেন বিরোধীদের স্বভাবই হলো বিরোধিতা করা তাতে আমাদের কিছু যায় আসে না। এখানে অনেক বিরোধী রাই আছেন যারা এই প্রকল্পগুলির বিরোধিতা করছেন কিন্তু ের তারা এবং তাদের পরিবাররা কিন্তু এসে এখানে ফরম ফিলাপ করে যাচ্ছেন। তাই মানুষ সবকিছু দেখছে মানুষ এর বিচার করবে। বালুরঘাট ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে বলেন জনপ্রতিনিধিরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ফরম ফিলাপ করে দিচ্ছেন এটা সত্যিই ভালো । আমিও প্রথম দিন থেকে নিজেও বিভিন্ন ডেক্স এ বসে সাধারণ মানুষের সহায়তা করছি। তারপরেই তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন বিরোধীরা ভাতা নিয়ে কটাক্ষ করছে কিন্তু তারা নিজেরাও এসে এখানে ফর্ম ফিলাপ করছেন তাই মানুষ তাদের ভাওতা দেখছে এবং তারা ঠিক ভোটের সময় এর জবাব দেবে।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুব সাথী— এক ক্যাম্পে একাধিক প্রকল্পে আবেদন।












Leave a Reply