প্রায় ৪০০ স্টলে বর্ণাঢ্য আয়োজন, উৎসবের আবহ ফালাকাটা ব্লকে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রতিবছরের মতো এবারও জটেশ্বরে শিব চতুর্দশী উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী মেলা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব চতুর্দশী মেলার দিনগুলোতে জটেশ্বর যেন নতুন করে প্রাণ ফিরে পায়। দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমায় পরিবার, বন্ধু-বান্ধব, ছোট ছোট শিশুদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ বছর মেলার আকার ও আয়োজনে এসেছে বিশেষ চমক। নাগরদোলা সহ প্রায় চারশো ছোট-বড় স্টল জায়গা করে নিয়েছে মেলার প্রাঙ্গণে। খেলনা, গৃহস্থালির সামগ্রী, নানা রকম মিষ্টি ও মুখরোচক খাবারের দোকান সব মিলিয়ে রয়েছে এক বর্ণাঢ্য আয়োজন।বিশেষ আকর্ষণ হিসেবে হাজির হয়েছে ‘জলপরি’, যা দেখতে কৌতূহলী মানুষের ভিড় চোখে পড়ার মতো। ছোটদের উচ্ছ্বাস আর বড়দের আনন্দ সব মিলিয়ে মেলার পরিবেশ হয়ে উঠেছে আরও প্রাণবন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *