All India Trinamool Congress-এ ভাঙন বিরোধী শিবিরে, ফালাকাটায় শক্তি বৃদ্ধি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫৩ নম্বর পার্টের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতেই ৮ টি পরিবার বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ করে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এদিন ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সম্পাদক অনুপ দে, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সহ-সভাপতি প্রানেশ সরকার ছিলেন জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মানিক সেন, জটেশ্বর দুই নম্বর অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান প্রদীপ বর্মন, জটেশ্বর দুই নম্বর অঞ্চল আই এন টি টি ইউ সি-র সভাপতি নির্ঝর দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *