সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবহ পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের বামনগোলা চক্রের পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় এর মিড ডে মিলের ঘর ও ছাত্র ছাত্রীদের বসে খাওয়ার সেড উদ্বোধন হয়ে গেলো শনিবার দুপুরে । মালদার পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে বহুদিন ধরে ছাত্র ছাত্রী দের মিডে ডে মিল খাওয়া জায়গা ছিলো না খুব কষ্টে মাটিতে বসে খাবার খেতে হতো। অবশেষ তৈরি হলো ছাত্র ছাত্রীদের মিডে মিলের খাবার সেড যেখানে প্রায় ৯০ জন ছাত্র ছাত্রী এক সাথে বসে খাবার খেতে পারবেন।এদিন এই মিডে মিলের খাবার সেডের উদ্বোধন করলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মণ।শনিবার দুপুরে পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের আসতেই তাকে বিদ্যালয়ের তরফে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। তার পাশাপাশি এই উদ্বোধন কে ঘিরে বিদ্যালয়কে সুন্দর সাজিয়ে তোলারা সাথে বিভিন্ন বিদ্যালয় ছাত্র ছাত্রীরা নাচ ও গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় কে উৎসবে মুখরিত করে তুলে।অনুষ্ঠানের মধ্যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস, শিক্ষক শিক্ষিকা সহ উপস্থিত অতিথিদের সাথে নিয়ে মিড ডে মিলের সেট ফিতে কেটে উদ্বোধন করা হয়।এ বিষয়ে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মণ বলে,বিদ্যালয়ের পরিকাঠামো দেখে খুব ভালো লাগছে। মধ্যে আরো বলেন বিদ্যালয় সহ পরিবেশকে রক্ষা করতে আরো গাছ লাগানো দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *