আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ার জেলার হাসিমারার দশ নম্বর এলাকায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত চার জন আহত তিন জন। উত্তেজিত জনতা ভুটান গামী এশিয়ান হাইওয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল। জানা গিয়েছে এদিন সকালে সাতজন মহিলা চা শ্রমিক বাগানে কাজে যাচ্ছিল ঐ সময় ছোটো একটি গাড়ি এসে এক এক করে সাত জনকে ধাক্কা দেয় পালিয়ে যায়। স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায় সেখানে চারজনের মৃত্যু হয়।
এর পর উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ি পুলিশ পৌছেছে। বর্তমানে অবরোধ চলছে।
সাতজনকে ধাক্কা দিয়ে পলায়ন, হাসপাতালে মৃত্যু চার মহিলার।












Leave a Reply