পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে বিজেপির পরিবর্তন যাত্রার শুভ সূচনা করা হয়। এই দিন এই শুভ সূচনা পর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ সহ একাধিক রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্ব। এই দিন বিজেপির পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই দিন বিজেপির এই কর্মসূচিতে কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতো সহ প্রায় ৫০০টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এই যোগদান সম্পর্কে বিরোধী দল নেতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের ঠকিয়েছেন, তারা এবার নো ভোট টু মমতা করবেন। বিভিন্ন কর্মসূচিতে তা প্রকাশ হয়েছে।
কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতো সহ ব্যাপক যোগদান বিজেপিতে।












Leave a Reply