শোভাযাত্রায় অংশ নিলেন বিরোধী দলনেতা Suvendu Adhikari

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের তমলুকে ৫১৭তম গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য দেবের শুভ আগমনের বর্ষপূর্তি উপলক্ষে মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। শহরজুড়ে শোভাযাত্রায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপাটের বসন্ত মহারাজ নগর পরিক্রমায় নেতৃত্ব দেন। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হলেও নগর পরিক্রমা পর আবার মন্দিরে এসে শেষ হবে।

শুভেন্দু অধিকারী বলেন, ২০১৭ সাল থেকে তিনি মন্দির কমিটি ও সনাতনী ভক্তমণ্ডলীদের সঙ্গে উদ্যোগ নিয়ে প্রতিবছর এই উৎসব আয়োজনের চেষ্টা করে আসছেন। সনাতনী অক্ষয়, সনাতনী অমর। তাঁর দাবি, আগে এক-দু’দিনের অনুষ্ঠান হলেও বর্তমানে তা পাঁচ দিনব্যাপী পালিত হচ্ছে।
উৎসব উপলক্ষে এলাকায় ভক্তসমাগমে ধর্মীয় আবহ স্পষ্ট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *