মালদা, নিজস্ব সংবাদদাতা :- অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী তিন মহিলা বাংলাদেশিকে গ্রেফতার করলো মালদা আর পি,এফ। গোহাটি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন SMVT এক্সপ্রেসের এনজিপি থেকে মহিলা কামড়ায় তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবতীকে গ্রেফতার বলল মালদা RPF, তারা গ্রেফতার করে তুলে দেয় মালদা জিআরপির হাতে, মালদার GRP তাদের জিজ্ঞাসা করে জানতে পারে, সেই দিন অনুপ্রবেশকারী যুবতী বাংলাদেশের ময়মনসিংহ জেলাতে বাড়ি, তার আসাম বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে, এবং তারা ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছিল, বড় প্রশ্ন এস আই আর আবহের মধ্যে কিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করলো এবং কেনই বা প্রবেশ করল. দেশের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন এদের সঙ্গে আরও কেউবা কারা ঢুকেছে কিনা এটা নিয়ে উদ্বেগ সাধারণ মানুষের. তাদের তিনজনের বয়স কুড়ি বছর থেকে ২২ বছরের মধ্যে, এবং তাদের সঙ্গে আর কে ছিল সেটা তদন্তের স্বার্থে মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় এখনই মুখ খুললেন না, সোমবার সেই অনুপ্রবেশকারী ৩ যুবতীকে মালদা আদালতে তোলার পর পুলিশ কাজটিতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে আরো তদন্ত চালাবে বলে জানায় মালদা জিআরপি থানার আইসি।
আসাম সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ? মালদায় গ্রেফতার তিন মহিলাকে জিজ্ঞাসাবাদে পুলিশ।












Leave a Reply