পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের দোতাল চাঁদাবিলা এলাকায় তৃণমূলের অঞ্চল কৃষাণ ক্ষেতমজুর সেলের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার উপর বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ সভার আয়োজন করা হয় সোমবার সন্ধ্যায়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা,পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গরাই, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,অঞ্চল কৃষাণ খেতমজুর সেলের সভাপতি মৃনাল কান্তি ঘোষ,তুহিন শুভ্র গাতাই,রাজকুমার মল্লিক, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই দিন এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন নেতৃত্বরা।
রাজ্য কর্মসূচি মেনে দোতাল চাঁদাবিলায় তৃণমূলের সংগঠিত প্রতিবাদ।।












Leave a Reply