দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিন দিনাজপুর জেলার মোট ভোটার ১২৩২০৬৫, ( পু- ৬৩৪৬৭০ মহি; ৫৯৭৩৪৯ তৃতীয় লিং- ৪৬) আগে ভোটার ছিল ১৩৩১৫৪৮, এবারের ভোটার তালিকায় নাম থাকা ১,৩২২৫৮ জনের নথির যাচাই করবেন হাইকোর্ট নিযুক্ত ১২ জন বিচারক।এদের মধ্যে যাদের নাম বাদ যাবে তাহলে ভোটারের মোট সংখ্যা ও কমবে।এখনও পর্যন্ত জেলায় আগে মৃত ও অন্যত্র চলে যাওয়া নিয়ে বাদ গেছিল ৮০ হাজারের উপরে। আর এবার বাদ গেল আর ও ২১,৮০৩, সব মিলিয়ে মোট ১ লাখের উপর নাম আগের ভোটার তালিকা থেকে বাদ পড়ল জেলায়।পাশাপাশি জেলা শাসক জানিয়েছেন নতুন ভাবে ভোটার হতে চেয়ে নাম তোলার প্রক্রিয়া জারি রয়েছে জেলায়।চলবে প্রার্থী পদ প্রত্যাহারের দিন পর্যন্ত্য।
এদিকে এই তালিকা হাতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক দলের উপস্থিত নেতারা।তাদের অভিযীগ সুপ্রিম কোর্ট নির্দেশের আগে যে ভাবে নাম বাদ দেওয়া হয়েছে তাতে অনেক ভোটার বাদ পড়ে যাওয়ার আশংকা থাকলেও থাকতে পারে। এছাড়াও পুর্নাংগ তালিকা প্রকাশিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে এর জন্য শাসক দলের এস আই আর নিয়ে অপপ্রচারকেই দায়ি করেন।
এদিকে ভোটার তালিকা প্রকাশের দিন জেলায় ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। তাদের বিভিন্ন ব্লক ও মহুকুমা পর্যায়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।
হাইকোর্ট নিযুক্ত বিচারকদের নজরে ভোটার যাচাই, জেলায় অসন্তোষে বিরোধীরা।












Leave a Reply