পবিত্র রমজান মাস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকের শুকনাতোড় গ্রামে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পবিত্র রমজান মাস উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকের শুকনাতোড় গ্রামে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এই উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয় শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সহযোগিতা ও সার্বিক সমর্থনে। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সেরাজুল পাঠান,যুব দেবু দাস, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি শান্তু খান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *