পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকারের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের সাঁকরুই এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বাংলার প্রাপ্য অর্থ ও বিভিন্ন প্রকল্পের বরাদ্দে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মণ্ডল, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী, উপপ্রধান বিধান ঘোষ, রাজকুমার মল্লিক, তুহিন শুভ্রা গতাই, নিরঞ্জন সাঁতরা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।
এদিনের সভায় বক্তারা কেন্দ্রের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং দাবি করেন, বাংলার উন্নয়নের স্বার্থে রাজ্যের প্রাপ্য অর্থ অবিলম্বে মেটানো উচিত। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তৃণমূল নেতৃত্ব।
সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা সাঁকরুই-এ, উদ্যোগে তৃণমূল কংগ্রেস।।












Leave a Reply