রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে কাটবোঝাই ট্রাক্টর উল্টে বিপত্তি,ঘটনায় মৃত্যু হয়েছে একজনের,বৃহস্পতিবার বিকেলে ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন বিকেলে চন্দ্রকোনারোড গোয়ালতোড় গামী রাজ্য সড়কের গোয়ালতোড়ের জঙ্গলে কাঠ বোঝাই করে একটি ট্রাক্টর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে যায়। ঘটনায় মৃত্যু হয় একজনের,এবং আহত হয় অপর একজন,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে কেওয়াকোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে মৃত যুবকের নাম সমিত দিগড়,বয়স আনুমানিক ২৬ বছর, বাড়ির শালবনির রাধানগর এলাকায়,অন্যদিকে এই ঘটনায় রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর পুলিশি হস্তক্ষেপে প্রায় এক ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *